শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে। শুক্রবার (২ মে) ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে।

আর্জেন্টিনায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় সকা ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: