শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফের ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি
ফের ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (নিয়ন্ত্রণরেখা) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। রোববার (২৭ এপ্রিল) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৬-২৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করা হয়। ভারতীয় সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে এ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে পর পর তিন রাতে পাক-ভারত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল দুপক্ষের সেনাদের মধ্যে। এর আগে, শুক্রবার ও বৃহস্পতিবার রাতেও নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: