শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুপার টাইফুনের আশঙ্কায়, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাত্র কয়েকদিন আগে টাইফুন কালমেগির আঘাতে ২০৪ জন মারা গেছেন। সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। এর ফলে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি, প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে, টাইফুনটি রোববার রাতের মধ্যে লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। যার প্রভাবে পূর্ব ভিসায়াসের কিছু অংশ ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ সর্বোচ্চ সতর্কতা সংকেত, অর্থাৎ ৫ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এই সতর্কতার আওতায় রয়েছে দক্ষিণ-পূর্ব লুজনের কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশের বিভিন্ন এলাকা। এছাড়া রাজধানী মেট্রো ম্যানিলা এবং এর আশপাশের এলাকাগুলোকেও সিগন্যাল নম্বর ৩ এর আওতায় আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ঝড়ে বাতাসের গতি ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই ঝড়টি রোববার রাতের মধ্যেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে।

টাইফুনের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু স্থানে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ড কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামারিনেস সুর অঞ্চলে মানুষজন ছোট নৌকা থেকে মালপত্রসহ ট্রাকে উঠছে, ঝড়ের আগেই নিরাপদ আশ্রয়ের জন্য রওয়ানা হয়েছেন বাসিন্দারা।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের প্রভাবে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কাটানডুয়ানেস প্রদেশে প্রবল বাতাসে গাছের ডালপালা দুলছে, আকাশে ঘন মেঘ আর ঝোড়ো বৃষ্টির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে।

আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, ফাং-ওয়ং পরবর্তী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘূর্ণিঝড় অবস্থায় থাকবে। এটি দেশের মধ্যাঞ্চল অতিক্রমের পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

ভোরের আকাশ/এসএইচ

মৃত্যুঘূর্ণিঝড়ফিলিপাইন

শেয়ার করুন: