শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে কমলো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে কমলো সোনার দাম
বিশ্ববাজারে কমলো সোনার দাম

টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর অবশেষে বিশ্ববাজারে কমল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করায় বিনিয়োগকারীদের মধ্যে মূল্যবান ধাতুটির চাহিদা কমে গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৬ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,৩৩২.৪ ডলারে। অন্যদিকে ফিউচার মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৩৩১.৯০ ডলারে বিক্রি হয়েছে।

ডলারের মূল্য হ্রাসের কারণে বিদেশি ক্রেতাদের কাছে সোনা কিছুটা সস্তা হয়ে ওঠায় সাময়িকভাবে দাম বাড়লেও এখন আবার তা কমছে। গত ২১ মে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৫ শতাংশ বেড়ে হয়েছিল ৩,৩০৫.৩৯ ডলার যা ছিল ১২ মে’র পর সর্বোচ্চ।

বিশ্ববাজারে দরপতন শুরু হলেও দেশের বাজারে সোনার দাম এখনো ঊর্ধ্বমুখী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সপ্তাহে টানা দুই দফায় সোনার দাম বাড়িয়েছে।

এর আগে, গত বুধবার (২১ মে) ভরিতে ২,৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১,৬৯,৯২১ টাকা। পরদিন বৃহস্পতিবার (২২ মে) থেকে এই নতুন দাম কার্যকর হয়।

বর্তমানে সোনার দাম (প্রতি ভরি)- ২২ ক্যারেট: ১,৬৯,৯২১ টাকা, ২১ ক্যারেট: ১,৬২,২০০ টাকা, ১৮ ক্যারেট: ১,৩৯,০২৩ টাকা, সনাতন পদ্ধতি: ১,১৪,৯৪৯ টাকা।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: