শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলি, নিহত ১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি।
ফাইল ছবি।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর ইরাপুয়াতোতে ধর্মীয় উৎসব পালনের সময় অতর্কিত গুলি চালিয়েছে বন্দুকধারীরা। মঙ্গলবার (২৪ জুন) এই গোলাবর্ষণের ঘটনায় কিশোরসহ কমপক্ষে ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হন। বুধবার (২৬) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতের পাশাপাশি সহিংসতায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে নিশ্চিত করেছে, মাত্র একজন ছিলেন প্রাপ্ত বয়সের নিচে, যার বয়স ১৭ বছর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্যাথলিক ছুটির দিন জন ব্যাপটিস্টের জন্ম উদযাপনের একটি সান্ধ্য পার্টির সময় চালানো হয় গুলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক কমপ্লেক্সের বারান্দায় লোকজন নাচছে এবং পটভূমিতে একটি ব্যান্ড বাজছে, ঠিক ওই সময় শুরু হয় গুলিবর্ষণ। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

গুয়ানাজুয়াতো বহু বছর ধরে দেশটির সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে অপরাধী গোষ্ঠীগুলো মাদকের দাম নির্ধারণ এবং অন্যান্য অপরাধ সংঘটনের আধিপত্য নিয়ে লড়াই করে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতে, মঙ্গলবার রাজ্যের অন্যান্য অংশে আরও পাঁচজন নিহত হয়েছেন।

ভোরের আকাশ/আজাসা

গুলিবর্ষণমেক্সিকো

শেয়ার করুন: