শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘাত

মালয়েশিয়ায় আলোচলায় বসতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কয়েকদিনের মারাত্মক সীমান্ত সংঘাত থামাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় মধ্যস্থতা আলোচনায় যোগ দেবেন।

রোববার রাতে থাই সরকার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।  চতুর্থ দিনের মতো উভয় দেশের নতুন করে কামান হামলা চালানোর অভিযোগের মধ্যে এই ঘোষণা এলো।

থাই সরকার বিবৃতি জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।  সেখানে থাইলযান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আসিয়ান আঞ্চলিক সহযোগিতা ফোরামের সভাপতিত্বকারী মালয়েশিয়া থাই সরকারকে জানিয়েছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতও আলোচনায় যোগ দেবেন।

মে মাসের শেষের দিকে একটি সংক্ষিপ্ত সীমান্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে।  সীমান্তে সৈন্যদের আরও শক্তিশালী করছে উভয় পক্ষ।

গত বৃহস্পতিবার নতুন করে শত্রুতা শুরু হয়।  মাত্র চার দিনেই এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে খারাপ লড়াইয়ে পরিণত হয়।

থাইল্যান্ডে ১৩ জন এবং কম্বোডিয়ায় ৮ জন বেসামরিক নাগরিকসহ সবশেষ নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি হয়েছে।  অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ২ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর সোমবারের আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে।  শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, দুই দেশ যুদ্ধবিরতির বিষয়ে কাজ করতে সম্মত হয়েছেন।

ভোরের আকাশ/জাআ

মালয়েশিয়াসীমান্ত সংঘাত

শেয়ার করুন: