শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন। দীর্ঘ মাস ধরে চলা তীব্র রাজনৈতিক সমালোচনা ও বিরোধিতার পর দুই নেতাই এই বৈঠকে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওভাল অফিসে ট্রাম্প ও মামদানির এই বৈঠকের সরাসরি সম্প্রচার ট্রাম্পের জন্য ছিল একটি স্বস্তিকর পরিবর্তন। বিশেষ করে জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে থাকা ট্রাম্পের জন্য এই দৃশ্যটি রাজনৈতিকভাবে ইতিবাচক ছিল।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে এতটা মিল থাকবে ভাবিনি। তিনি মামদানিকে মিস্টার মেয়র বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কের মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।

ট্রাম্প ও মামদানি জানান, তাদের ব্যক্তিগত বৈঠকে তারা জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সাশ্রয়ী জীবনযাপনের মতো বাস্তব ইস্যুতে কথা বলেছেন। এই বিষয়গুলোই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রবিন্দু।

ট্রাম্প দাবি করেন, মামদানির কিছু ধারণা তার ধারণার সঙ্গে মিলে যায়। এমনকি তিনি এও দাবি করেন যে তার কিছু সমর্থকও মামদানিকে ভোট দিয়েছেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের মামদানির আহ্বানে বিশেষভাবে ইতিবাচক সাড়া দেন। এই দুই নেতা অভিবাসন নীতি বা গাজার যুদ্ধের মতো প্রধান ও স্পর্শকাতর মতবিরোধগুলো সচেতনভাবে এড়িয়ে যান। 

ভোরের আকাশ/এসএইচ

 

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রজোহরান মামদানি

শেয়ার করুন: