শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ২.৪৩ মিনিটে (সিঙ্গাপুর সময় সকাল ৯.৪৩ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।

মূল ভূখণ্ড রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত কম্পনটি প্রাথমিকভাবে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল। তবে আঘাত হানার সময় এর মাত্রা হ্রাস পায়। হনোলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

তবে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোতের ঝুঁকির কারণে বাসিন্দাদের নিকটবর্তী উপকূলীয় এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে। সংস্থাটি একটি জাতীয় বার্তায় বলেছে, ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: