শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে গ্রেপ্তার হলেন আ.লীগের ৩ নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে গ্রেপ্তার হলেন আ.লীগের ৩ নেতাকর্মী
ভারতে গ্রেপ্তার হলেন আ.লীগের ৩ নেতাকর্মী

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০), মজনু গাজী (৫২) ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এরমধ্যে মজনুর বাড়ি খুলনার দৌলতপুরে। ইদ্রিস আলীর বাড়ি খুলনার বেতকাশিতে, তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব। আর মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে রহড়া থানা পুলিশ। ৫ দিন আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আজ (রোববার) তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার সময় বিষয়টি সামনে আসে। 

আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা। পরে পুলিশের হাত থেকে বাঁচতে রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। তবে, গোয়েন্দাদের কাছ থেকে ওই তিন বাংলাদেশির ছবিসহ তথ্য আসে রহড়া থানা পুলিশের কাছে। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: