শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি বরাল। নেপালে প্রথমবারের মতো কোনও নারী এই পদে আসীন হলেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তাকে এই পদে নিয়োগ দেন। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কির নির্দেশেই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া এদিন সাবেক অ্যাটর্নি জেনারেল রামেশ বাদালের পদত্যাগপত্রে অনুমোদন করেন রাষ্ট্রপতি রামাচন্দ্র পাওদেল।

অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া সবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইন বিশেষজ্ঞ কৃষ্ণা প্রসাদ ভাণ্ডারির মেয়ে। গতকাল অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত করার জন্য ভাণ্ডারিকে নির্বাচন করেন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। পরবর্তীতে ভাণ্ডারির সম্মতি পাওয়ার পরই তাকে এ পদে নিয়োগ দেয়ার কাজ সম্পন্ন করেন রাষ্ট্রপতি।

ভোরের আকাশ/এসএইচ

প্রথম নারীনেপালঅ্যাটর্নি জেনারেলসবিতা ভাণ্ডারি

শেয়ার করুন: