শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন।

বুধবার ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক থেকে তিনি পদোন্নতি পান।

সাখাওয়াত হোসেন ২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সাখাওয়াত হোসেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট এবং চিফ ইকোনমিস্টস ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাখাওয়াত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অর্থনীতিতে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল ‘ইমপোর্ট–এক্সপোর্ট ডিমান্ড ফাংশনস অ্যান্ড দ্য ব্যালান্স অব পেমেন্টস স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ’। তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালেও একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য সফর করেছেন।

আরও পড়ুন

টঙ্গীতে ৯৯৯-এর ফোনকলে ১৬ পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহসান উল্লাহ এবং মা ছুরিয়া বেগম।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হোসনে আরা মোস্তফা বেসিক ব্যাংকে কর্মরত ছিলেন এবং ২০২২ সালে নির্বাহী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। তাদের দুই ছেলে ও এক কন্যা রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

সাখাওয়াত হোসেন

শেয়ার করুন: