শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গেন্ডারিয়া থানার বাসিন্দা।

আটকের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

আরও পড়ুন

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/জেআ

মাদক ব্যবসায়ীঢাকার‌্যাবইয়াবাগেন্ডারিয়া

শেয়ার করুন: