শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী তাদের উড়োজাহাজের ব্যবহৃত ১০টি চাকা এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দিয়েছেন এমন অভিযোগে একটি জিডি হয়েছে। সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় এ জিডি করেন।

বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একেকটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে আনুমানিক প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়েছিল এবং সেগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চলমান।

গত সোমবার বিমানবন্দর থানায় একটি জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন। তবে জিডিতে ঘটনাটি সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করা হয়নি।

এতে উল্লেখ রয়েছে, শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অবস্থিত অকশন শেড থেকে খুঁজে পাওয়া যায়নি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, চাকার খোঁজ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে।

ভোরের আকাশ/এসএইচ

বিমান বাংলাদেশ

শেয়ার করুন: