দৃষ্টিপ্রতিবন্ধীদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত: এডভোকেট খোরশেদ
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকারী ও বেসরকারী সংস্থার সবাইকে এগিযে আসা উচিত।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বকশিবাজার জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং আইয়ুব আলী হাওলাদার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট এম মাসুদ রানা, ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক রাফেয়া আবেদিন প্রমূখ।
এডভোকেট খোরশেদ মিয়া আলম বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা দেশের এমপি মন্ত্রী হতে চায় না, উনারা ছেলে সন্তান নিয়ে শান্তিতে থাকতে চায়।এ সময় তিনি প্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় পাশে থাকার ব্যক্ত করে সংস্থার ফান্ডে এক লক্ষ টাকা দেওয়ার আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি ইলিয়াস খান বলেন, প্রতিবন্ধীরা সবসময়ই অবহেলিত, তাদের ভাতা নয়শত টাকা হওয়ার কথা না,তাদের ভাতা হওয়ার কথা ২০ হাজার টাকা। সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি বিবেচনায় রেখে, দৃষ্টি প্রতিবন্ধীদের যাতে সম্মানজনক একটি ভাতা প্রদান করা হয়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্ষায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা র জন্য নানাবিধ পদক্ষেপ নেয়া উচিত বলে তিনি মনে করেন।
সভায় ৬০০ শত টি অসহায় হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান,পুনর্বাসনের জন্য সেলাই মেশিন,বয়স্ক ভাতা,চিকিৎসা সাহায্য,সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ আর্থিক সহায়তা করে সংগঠনটি।
অনুষ্ঠানের সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার ২০২৫-২৬ অর্থবছরে সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রমের বর্ণনা করে তিনি বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সার্বক্ষণিক দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে তিনি তিনটি দাবী সমূহ তুলে ধরেন। দাবীগুলো হলো-
১. প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করা,
২. যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ব্যবস্থা করা,
৩. অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষাবৃদ্ধির হাত থেকে মুক্ত করে তাদের ছেলেমেয়ে ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী কাউন্সিলর বৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ