শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা
পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর মতিঝিলের মেসার্স পূবালী ফিলিং স্টেশনকে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম বা কারচুপির দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২ নভেম্বর ২০২৬) মতিঝিল এলাকায় বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যায়।

আরও পড়ুন

উসকানিতে পা না দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিকনেতা বাবুলের

এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়ম পাওয়া দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: