শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৪ এপ্রিল) রাতের এ ঘটনায় মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মেহেদী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভুক্তভোগী তরুণী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। রোববার রাত ৯টার দিকে মেয়েটি মেরাদিয়ায় মেহেদীর বাসায় যান। পরে তরুণী অভিযোগ করেন, মেহেদী তাকে ধর্ষণ করেছেন। এলাকার লোকজন জড়ো হয় ওই বাসায়। পরে পুলিশ এসে মেহেদীকে আটক করে থানায় নিয়ে যায়। 

তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন, তারা একে অন্যের বন্ধু। রোববার দু’জন বাইরে ঘোরাঘুরি করেন। পরে মেহেদীর সঙ্গে ওই বাসায় যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। তবে মেহেদীর দাবি, ওই তরুণী তার স্ত্রী। ২০১৯ সালে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, তরুণী বিয়ে অস্বীকার করছেন। তার অভিযোগের ভিত্তিতে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: