রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ

প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটার জন্য রাজধানীর বাসিন্দাদের বাজার কিংবা মার্কেটে যেতে হয়। এছাড়া, ঘুরতেও বিভিন্ন এলাকায় গিয়ে থাকেন তারা। তবে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে সময়ও নষ্ট হয়। তাই বাসা থেকে বের হওয়ার আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নিন।
যেসব মার্কেট বন্ধ থাকবে
মোহাম্মদপুর টাউন হল- মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, সাকুরা মার্কেট।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক সংলগ্ন এলাকা। রাজধানীর এসব এলাকায় বৃহস্পতিবার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। তাই অপ্রয়োজনে বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ