শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নানা আয়োজনে পালিত বুদ্ধপূর্ণিমা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নানা আয়োজনে পালিত বুদ্ধপূর্ণিমা
নানা আয়োজনে পালিত বুদ্ধপূর্ণিমা

নানা আয়োজনে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। গতকাল রোববার রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ¦লন, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।

আড়াই হাজার বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনি কাননে রাজা শুদ্ধধনের স্ত্রী মহামায়ার গর্ভে জন্ম গ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার বোধিবৃক্ষের নিচে দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার মধ্য দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন তিনি। আশি বছর বয়সে একই দিনে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতেই মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। 

রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বুদ্ধ পূজা, পিন্ডদান, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণাসহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধবিহারে।

এদিকে, রাজধানীর বাসাবোর বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেকোনো উৎসবে পাশে থাকার কথা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলার বিপক্ষে তার দেশ। জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান আর মহাপরিনির্বাণ- এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: