শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য কারাগারে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র আদালত। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ১১.২ ইঞ্চি চাকু উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-সজল (২২), আশরাফুল ওরফে মারুফ হোসেন (১৯), নাবিল হাসান সাজিদ (২০) ও তানজিম হাসান শান্ত (১৯)। তারা সকলেই ডেমরা থানাধীন বিভিন্ন এলাকার বহিরাগত বাসিন্দা। এ বিষয়ে মঙ্গলবার সকালে  ভুক্তভোগী অটোরিকশা চালক মো. আমির হোসেন ডেমরা থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মিনি কক্সবাজার এলাকা থেকে ছিনতাই চক্রের সদস্যরা আমির হোসেনের অটোরিকশা ভাড়া করে মোস্তমাঝি আসার জন্য। এদিকে মোস্তমাঝি আসার পর সড়কে কোন যানবাহন না থাকায় তারা চালককে পাশেই দুর্গাপুর এলাকায় নিয়ে যেতে বলে। এ সময় দুর্গাপুর এলে তারা  অটোরিকশার চাবি চেয়ে চালককে এলোপাথারী মারধর শুরু করে। এ ঘটনায় চালকের চিৎকারে টের পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

আরও পড়ুন

রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড

ভোরের আকাশ/এনএস

কারাগারেঅটোরিকশা ছিনতাই চক্র

শেয়ার করুন: