ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুন নবী খালেদ ওয়াকাপ মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ।
আজ শুক্রবার (২১ আগষ্ট ) জুমার নামাজ আদায় করেন মিরপুর ওয়াকাপ মসজিদে । এসময় কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদ উপস্থিত মুসল্লিদের সাথে আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বস্ত প্রদান করেন, তিনি বলেন আমি নির্বাচিত হয় না হয় সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাবো, সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবো, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। তিনি নগদ ১০ হাজার টাকা মসজিদের উন্নয়নের স্বার্থে প্রদান করেন এবং ওয়াকাপ খেলার মাঠ সংস্কার করার প্রতিশ্রুতি দেন।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সজল, হাসানসহ ওয়াকাপে বসবাসকারী সকল পর্যায়ের মুসুল্লিবৃন্দ।
ভোরের আকাশ/এনএস