× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাভেল এজেন্সি আইন: লাখো কর্মসংস্থানের ভবিষ্যৎ শঙ্কায়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১০:০৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ট্রাভেল এজেন্সি খাতের স্বার্থ রক্ষায় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ (খসড়া) এর কতিপয় ধারা বাতিলের দাবি জানিয়েছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সাধারণ সদস্যরা। এ সময় উদ্বেগ প্রকাশ করে আটাব সদস্যরা বলেন, আটাব কমিটি বাতিল করে সংগঠনকে দুর্বল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। এটি পুরো ট্রাভেল শিল্পের জন্য মারাত্মক ক্ষতি এবং লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সদস্যরা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যদের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন—“যে আইন জীবিকা কেড়ে নেয়, তা জনগণের জন্য নয়”, “বিটুবি বন্ধ নয়, সমাধান চাই”, “আমরা ভ্যাট দেই, ট্যাকস দেই, তবু কেন আমাদের ব্যবসা বন্ধের আইন?”, “অবৈধ আইন নয়, ট্রাভেল এজেন্সি বাঁচার আইন চাই”, এবং “সকল ট্রাভেল এজেন্সীর জন্য এয়ার টিকিট উম্মুক্ত কর”।

আটাব সাধারণ সদস্যরা বলেন, খসড়া আইনে কিছু ধারা রয়েছে যা দেশের ট্রাভেল ট্রেডের জন্য ক্ষতিকর। বিশেষ করে, অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ১০ লক্ষ টাকা জামানত বাধ্যতামূলক করা, এক এজেন্সির সঙ্গে অন্য এজেন্সির ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা এবং জেল-জরিমানা বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক এবং ব্যবসা-বান্ধব নয়। বাংলাদেশের ট্রাভেল ও ট্যুরিজম খাত ইতিমধ্যেই কঠিন সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে এই ধারা প্রণয়ন করলে লাখো মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়বে।

সদস্যদের দাবি-
১. ১০ লক্ষ টাকা জামানত বাধ্যতামূলক বাতিল করতে হবে—ছোট ও মাঝারি এজেন্সি এ অর্থ রাখতে পারবে না, যা ব্যবসা পরিচালনা কঠিন করবে।
২. এক এজেন্সির সঙ্গে অন্য এজেন্সির টিকেট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ধারা বাতিল করতে হবে—শিল্পের কার্যক্রম সীমিত হবে, যাত্রী সেবার মান খারাপ হবে, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
৩. জেল-জরিমানা বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করতে হবে—অপ্রয়োজনে হয়রানি ও প্রশাসনিক চাপ বাড়বে না, নিরপরাধ কেউ শাস্তি ভোগ করবে না।

সাধারণ সদস্যরা আরও বলেন, অতীতে ট্রাভেল ট্রেডের উপর আরোপিত যে কোনো নেতিবাচক বিষয় আটাব প্রতিহত করেছে। বর্তমানে ট্রেডের সংকটময় অবস্থায় সরকারের সঙ্গে দরকষাকষি করার শক্তিশালী আটাব কমিটি অনুপস্থিত। তারা অভিযোগ করেন, আটাব কমিটি বাতিল করে সংগঠনকে দুর্বল করার সিন্ডিকেট-চালিত নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

এ সময় বক্তারা জানান, অনলাইন ট্রাভেল এজেন্টদের অনিয়ম ও অপরাধে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করা যায়, কিন্তু নিরাপরাধ কেউ যেন বিপদে না পড়ে তা সরকারের দায়িত্ব। সাধারণ সদস্যরা সরকারের প্রতি আহবান জানান দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে ব্যবসাবান্ধব ও ন্যায্য আইন প্রণয়ন করা হোক।

মানববন্ধনে আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী আইনের ধারা সংশোধন করতে হবে এবং ব্যবসায়ীদের বাধা দূর করতে হবে। তিনি অধ্যাদেশ-২৫-এর কয়েকটি ধারা বাতিলেরও দাবি জানান।

প্রসঙ্গত, দেশের বিমান পরিবহণ ও ভ্রমণ খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ভোরের আকাশ/এসএইচ

চাঁদপুরে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন

গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন

জামালপুরে নওশাদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন

জামালপুরে নওশাদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন

নতুন কাঠামোর বিরুদ্ধে সোহরাওয়ারর্দী কলেজ শিক্ষকদের মানববন্ধন

নতুন কাঠামোর বিরুদ্ধে সোহরাওয়ারর্দী কলেজ শিক্ষকদের মানববন্ধন

শ্রীপুরে মাদরাসায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুরে মাদরাসায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 ‎ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

‎ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

 হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

 থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ, বাস্তুচ্যুত ৭ লাখ

 ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

 হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর হামলার ঘটনায় রাঙামাটি বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

 দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চার ভারতীয় ক্রিকেটার

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

সংশ্লিষ্ট

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত