শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সবুজায়নে প্রতিদিন গাছ লাগাবে ডিএসসিসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরে আগের মতো গাছপালা নেই। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ওপরের দিকে, যা কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন না থাকলে নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। প্রকৃতি রক্ষা এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই স্কুলে পড়ার সময় চারপাশে সুন্দর বাগান দেখা যেত। এখন সেই পরিবেশ আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন বাংলাদেশকে প্রাকৃতিক সুরক্ষা দেয়, তেমনি গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই পরিবেশ নিয়ে দূরদর্শী পরিকল্পনা করেছেন। এর ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও বেশি গাছ লাগানো প্রয়োজন।

প্রশাসক জানান, ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়েও বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব তাদের মধ্য থেকেই আসবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী: সংস্কৃতি মন্ত্রী

‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

ভোরের আকাশ/জেআ

রাজধানী ঢাকাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

শেয়ার করুন: