শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

১ ডিসেম্বর থেকে অবৈধ হর্নের বিরুদ্ধে মাঠে নামছে ডিএমপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে শব্দদূষণ ও যানবাহনে অবৈধ বিশেষ সংকেত ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দের হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শুরু হবে বিশেষ অভিযান। এর আগে এসব সরঞ্জাম খুলে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ। নির্দেশনা অমান্য করলে গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাজধানীর সব যানবাহন থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার নগরীতে শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে উচ্চ শব্দের কারণে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যানবাহনে ব্যবহৃত এসব উচ্চ শব্দ সৃষ্টিকারী সরঞ্জামের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত শব্দ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থ, নাগরিকদের স্বস্তি এবং রাজধানীর সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ উদ্যোগে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলতে হবে।

আরও পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে সিপিডির নতুন সুপারিশ

ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত অবস্থায় পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ, ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য অভিযান পরিচালনা করা হবে।

ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে নাগরিক, যানবাহনের মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: