শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

সড়ক নিরাপত্তা জোরদারে মহাসড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহাসড়কে দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর করার পাশাপাশি সমন্বিত কার্যক্রম পরিচালনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে বাংলাদেশ হাইওয়ে পুলিশ এ সমঝোতা স্মারক করে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।

এসব প্রযুক্তির মধ্যে রয়েছে অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)।

এ প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলাভঙ্গের মতো অপরাধ শনাক্ত করতে পারবে হাইওয়ে পুলিশ। এতে ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা অনুযায়ী, সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং মহাসড়কে নিরাপত্তা উন্নয়নে উভয় প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে। এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিকভাবে (রিয়েল টাইম) তথ্য আদান-প্রদানের ব্যবস্থা রাখা হবে।

পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) লিংক ও কারিগরি নির্দেশনা সরবরাহ করবে।

এর মাধ্যমে হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডেটাবেজ থেকে শুধু তথ্য দেখার (রিড অনলি) সুযোগ পাবে। তবে ডেটাবেজের তথ্য পরিবর্তন বা সম্পাদনার কোনো সুযোগ থাকবে না।

তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতে উভয় প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ফলে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তথ্যের সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতার ফলে মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়বে এবং তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম আরও শক্তিশালী হবে। বিশেষ করে বেপরোয়া গতি, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের মতো অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

একইসঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে পাঁচ বছর বহাল থাকবে। সূত্র: বাসস

ভোরের আকাশ/জেআ

প্রযুক্তিট্রাফিক পুলিশ

শেয়ার করুন: