শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনে আইজিপি-ডিএমপি কমিশনার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে মধ্যরাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে রয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এরপর মোবাইল ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ারের সঙ্গে।

রাত সোয়া ১২টার দিকে তিনি বলেন, আইজিপি ঢাকার নিরাপত্তা পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বর্তমানে আমরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে অবস্থান করছি।

একপর্যায়ে রাত ১টার দিকে তিনি জানান, বর্তমানে আমরা মোহাম্মদপুর থানার সামনে আছি। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো পর্যবেক্ষণে আইজিপি স্যারের সঙ্গে আমিও রয়েছি।

রাত সোয়া ১টার দিকে জানা যায়, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

ভোরের আকাশ/আ.র

আইজিপি আলী হোসেন ফকির

শেয়ার করুন: