শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো রেল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনগুলিতে ঢাকার মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকবে। সরকারের ঘোষিত সাধারণ ছুটি ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোটের সঙ্গে মিলিয়ে মোট চার দিন দীর্ঘ হবে। এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক্সট্রা ট্রেন পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ভোটের দিন আমরা বাড়তি ট্রেন চালাবো। যাত্রীদের কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশন ভোটকেন্দ্রের পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ থাকবে, অন্য গেট খোলা থাকবে।

ডিএমটিসিএলের কর্মকর্তা জানান, ভোটের সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হলো। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভোটের দিন যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু শিথিলতা রাখা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানাচ্ছেন, ভোটের সময় সাধারণ কর্মদিবসের মতো ট্রেন চলাচল নিশ্চিত করা হবে। এতে ভোটাররা নিরবচ্ছিন্ন যাতায়াত করতে পারবেন। নির্বাচনী এলাকায় যাত্রীদের সুবিধার্থে বাড়তি ট্রেনের পাশাপাশি স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

 ভোরর আকাশ/আ.র
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: