শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সূত্রাপুরে ঘুমের মধ্যে বাসায় আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন।  তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তাঁর স্ত্রী মোছা. চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।  রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকে।  রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।  তাঁরা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় পরিবারটির পাঁচ সদস্যই দগ্ধ হন।  পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাকির হোসেন আরো বলেন, কক্ষটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে পরিবারটির সদস্যরা কিছু জানাতে পারেননি।

দগ্ধ রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।

ভোরের আকাশ/জাআ

সূত্রাপুরজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটঅগ্নিদগ্ধ

শেয়ার করুন: