শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিছিল থেকে আ.লীগের ৩ সদস্য গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানার জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।

এ বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করছিলেন। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জাআ

আ.লীগগ্রেপ্তার

শেয়ার করুন: