শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলাবাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডের একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসনুফা তাবাসসুম মিম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে।  

পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগানের বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বলেন, আমরা খবর পেয়ে কলাবাগানের একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করি।

তিনি বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন- দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবার দাবি করেছে- গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাবাসসুম।  

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/তা.কা

রাজধানীআত্মহত্যা

শেয়ার করুন: