শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামলীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে সম্প্রতি; ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। ভাইরাল সেই ঘটনায় জড়িত তিনজনকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো। গ্রেফতাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারালো অস্ত্র হাতে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবকের কাছ থেকে তার মানিব্যাগ ও কাঁধের ব্যাগ ছাড়াও মোবাইল ফোন এমনকি তার গায়ে থাকা পোশাক ও জুতাও খুলে নিয়ে যেতে দেখা যায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওইদিন ভোরের দিকে কাজি অফিসের সামনের রাস্তা দিয়ে ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। ওই সময় হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন তিনজন। ভিডিওতে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। সেটি দিয়েই ভুক্তভোগীকে জিম্মি করে ভয় দেখান তারা।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ছিনতাইকারী হেলমেট পরিহিত অবস্থায় থাকলেও একজন খালি গায়ে ছিলেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী যুবকের কাছ থেকে শুধু টাকা-পয়সা ও মোবাইল ফোনই নয়; তার পরনে থাকা জামা ও পায়ের জুতাও খুলে নেয়। পরবর্তীতে আবারও মোটরসাইকেলে করে দ্রুতই তারা পালিয়ে যান।

ভোরের আকাশ/এসএইচ

চাপাতিভাইরালগ্রেপ্তারছিনতাই

শেয়ার করুন: