ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। অভিযানে ৫০টি মামলাসহ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।
শনিবার (৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১টি দেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইলফোন ও ১টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/ইউএম
ভোরের আকাশ/ইউএম