শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাংক কার্ড থেকে বিকাশে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে তথ্য সংগ্রহ করে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রায় দুই বছর পর মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার  (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, মো. আব্দুল হাই (৫১) নামে এক ব্যবসায়ী গত বছরের ২ অক্টোবর প্রতারণার শিকার হন। ওই দিন অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে ক্রেডিট ও ডেবিট কার্ড আপগ্রেডের প্রলোভন দেখান। আব্দুল হাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকের কার্ডের তথ্য দিয়ে দেন। পরে প্রতারক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমএস থেকে পিন কোড সংগ্রহ করে বিকাশের মাধ্যমে প্রথমে দুই দফায় ১ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১০ দফায় প্রতিবার ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এভাবে তিনটি কার্ড থেকে মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

তিনি আরও জানান, ঘটনার পরদিন ৩ অক্টোবর ২০২৩ সালে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুর উদ্দিনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

প্রতারকমগবাজারডিএমপিগ্রেপ্তার

শেয়ার করুন: