শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এই থিমকে সামনে বুধবার (৮ এপ্রিল) নানা কর্মসূচির মাধ্যমে দেশ্যাপী উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬। দিবসের প্রারম্ভে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর, কাকরাইল, ঢাকার প্রাঙ্গণে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণের সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় আবদুল খালেক, স্কাউট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, পরিচালক (মাধ্যমিক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষামন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল।

পতাকা উত্তোলন শেষে বেলুন ও কবুতর অবমুক্ত করে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রছাত্রীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কাউটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দ, ইউনিট লিডারবৃন্দ, বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জাতীয় স্কাউট ভবন, আঞ্চলিক স্কাউটস, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়গুলোতে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া সারা দেশের স্কাউট ইউনিটগুলো গাছ লাগানো ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিনটি উদযাপন করে। দেশব্যাপী উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রে পতাকা উত্তোলনসহ স্কাউটদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টরি প্রদর্শন, বেতার ও ইলেক্ট্রনিক মিডিয়ায় টকশো আয়োজন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

বাংলাদেশ স্কাউটস দিবস

শেয়ার করুন: