শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘাতক বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।

জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এটি আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বাসটি রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে গেলে আরেকটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে আকাশ পরিবহণের বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা

ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন বলেন, নতুন বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে যায়। সেখানে থাকা যাত্রীবাহী বাসে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসের চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এম

নর্দাবাস দুর্ঘটনা

শেয়ার করুন: