মিরপুর মডেল একাডেমি স্কুলে "শহীদ আহনাফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট " পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

রবিবার (২৩ আগষ্ট ) সকাল ১১ টায় " শহীদ আহনাফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট " এর পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৪ আসনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এম,পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভাশিষ কুমার বিশ্বাস ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর মডেল একাডেমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ( দপ্তরের দায়িত্বে) এবিএম আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক গাজী রেজানুল হক রিয়াজ, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য ভিপি শামীম পারভেজ, দারুস সালাম থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, স্কুলের সাবেক সভাপতি শামীম হুসাইন, শহীদ আনাফের মা জারতাজ পারভীন।
এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সভাপতি মতিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকাসহ মিরপুর ও দারুসসালাম থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক - শিক্ষিকা, ছাত্র- ছাত্রী, অভিভাবক বৃন্দ।
ভোরের আকাশ/এনএস