শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজধানীতে ভোগান্তি চরমে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দুদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখন তা ভোগান্তিতে পরিণত হয়েছে। সড়কের খানাখন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বেড়েছে দুর্ভোগ। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। ফলে রাজধানীর ধানমন্ডি, মালিবাগ, গেণ্ডারিয়া, আরামবাগ, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে গেছে।

ধানমন্ডি হকার্স মার্কেটে এসেছিলেন জাহিদ আলম। তিনি বলেন, ‘‘জরুরি কাজ ছিল তাই বাধ্য হয়েই বের হয়েছি। এখন পানিতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। মাল কিনে নিয়ে বাসায় যাবো। পানিতে ভিজে যাবে কিনা বুঝতে পারছি না।’’

মালিবাগের বাসিন্দা জলিল চৌধুরী বলেন, ‘‘জলাবদ্ধতা আর যানজটে নগরজীবন অতিষ্ঠ লাগছে। কোনও জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও মালিবাগে হবেই। কয়েক বছর ধরে জলাবদ্ধতায় আমরা নাজেহাল হচ্ছি। তবু এই জলাবদ্ধতা নিরসনে কোনও উদ্যোগ নেই।’’

সড়কে জলাবদ্ধতা হওয়ায় বিপাকে পড়তে দেখা গেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে। শিক্ষার্থী শামিম আহমেদ বলে, ‘‘অল্প বৃষ্টিতেই গেন্ডারিয়ার অলিগলি তলিয়ে যায়। প্রতিবছর বর্ষাকালে এই সমস্যা সৃষ্টি হয়। গলির মধ্যে হাঁটু পর্যন্ত পানি থাকে। স্কুলের ড্রেস ভিজে যায়। অসম্ভব বিরক্তি লাগে।’’

আরও পড়ুন

পৃথক অভিযানে অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

এদিকে আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। শহর এলাকায় হতে পারে জলাবদ্ধতা।

ভোরের আকাশ/আ.র

বৃষ্টিতে জলাবদ্ধতা

শেয়ার করুন: