চলো খাল বাঁচাই’—পরিচ্ছন্নতা অভিযানে ৪০ ফিট খাল

Go Up Foundation ও Footsteps Bangladesh-এর উদ্যোগে এবং পার্টনার সিটি ব্যাংক পিএলসি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সার্বিক সমন্বয়ে আয়োজিত ৪০ ফিট খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
খাল দখল ও দূষণ রোধ, পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখা এবং নগরের পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় খালের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে খাল দখল ও দূষণ রোধের পাশাপাশি নগরের পরিবেশ উন্নয়ন এবং জলপ্রবাহ সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
ভোরের আকাশ/জেআ