ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
সোমবার (২৪ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি আয়োজিত সেমিনার ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেলিব্রিটি হল রুমে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন নবকমিটি অভিষেক অনুষ্ঠান’ সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজার তিতাস অডিটোরিয়ামে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুর্যোগ উপদেষ্টার কর্মসূচি
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত জাতীয় শান্তি সহায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি শুরু হবে।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় থাকবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বেলা সোয়া ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগ নবনির্মিত ভবন-১, কক্ষ-৪০০, বাংলাদেশ সচিবালয়ে সভা শুরু হবে।
ভোরের আকাশ/এসএইচ