শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

বাড্ডায় বাসায় ঢুকে গুলি, আহত ১

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামের এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকার ৩৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে বলে জানান আহত রানা ও তার স্বজনরা।

আহত রানা পেশায় গাড়িচালক। তার বাবার নাম মৃত আব্দুর রব।

তিনি রাজধানীর ভাটারায় নতুন বাজারের কাজীবাড়ী এলাকায় থাকেন। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মাইজদী।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার দুপুরের দিকে উত্তর বাড্ডায় তার ভাই জয়ের বাসায় যান। পরে একটি কক্ষে তিনি ঘুমিয়ে পড়েন। তার সঙ্গে আরেক ছোট ভাই ও জয়ও ছিলেন।

রানা বলেন, রাত আনুমানিক ১০টার দিকে বাসার দরজায় নক করা হয়। ভেতর থেকে ‘কে’ জানতে চাইলেও বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার ভাই জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মেইন দরজার দিকে এগিয়ে যান। এ সময় হঠাৎ তামিমসহ আরো দুজন বাসার ভেতরে ঢুকে পড়েন।

আরও পড়ুন

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

তারা গালাগাল করতে করতে তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। 

রানা অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা তামিম তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তামিমের বাবার নাম সিরাজুল ইসলাম বলে জানান তিনি। রানার দাবি, তামিম সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন আহত চালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরের আকাশ/ইউএম

গুলিআহতবাড্ডা

শেয়ার করুন: