শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে: মীর শাহে আলম

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ ও নগরবাসীর প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করাই দলটির লক্ষ্য। বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো আকাঙ্ক্ষা বিএনপির নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সাত মাসের কার্যক্রমের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কাজই বরদাশত করা হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা রাজনীতি করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো সমস্যার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতার পরিচয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের সমর্থন দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।

আরও পড়ুন

রোববার গঠিত হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড

ক্যাম্পে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। দিনব্যাপী এ আয়োজনে আগত নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (এনসিডি), পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ
 

ডেঙ্গু প্রতিরোধ

শেয়ার করুন: