শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত একটি বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত ১০টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুয়েলকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ব্যক্তি মেলায় কর্মরত ছিলেন এবং বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দে আশপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর মেলা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, যাত্রাবাড়ীর এই বৃক্ষমেলাটি স্থানীয় একটি বড় আয়োজন হিসেবে পরিচিত এবং সেখানে প্রতিদিন শতাধিক মানুষ ভিড় করে থাকেন। বিস্ফোরণের ঘটনায় মেলায় আগতদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: