বৃহস্পতিবার রাজধানীর ১২টি এলাকায় গ্যাস থাকবে না

পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।
এই কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না: সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরীবাড়ি, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজীগঞ্জ, ওয়াবদারপুল, চেয়ারম্যান বাড়ি
তিতাস আরও জানিয়েছে, কেবল উল্লিখিত এলাকাগুলোতেই নয়, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা কম চাপের সমস্যা দেখা দিতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ভোরের আকাশ//হ.র