শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কদমতলীতে ব্যবসায়ীকে গুলিকরে হত্যা চেষ্টা মামলায় স্যুটার মহিন গ্রেফতার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ রাজধানীর কদমতলী থানা এলাকায় সংঘটিত ব্যবসায়ী হাসান (৪৪) হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে স্যুটার মহিন (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গত ০৬ মে ২০২৬ তারিখ বিকাল অনুমান ৫ টা ১০ মিনিট ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেল লাইনের সংলগ্ন কাচা রাস্তার উপর পৌছানো মাত্র গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি সাজেদুর রহমান মহিন ওরফে স্যুটার মহিন (৪২)’সহ অপরাপর আসমিগণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম লোহার ব্যবসায়ী হাসান (৪৪) এর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নগদ ১৯ লক্ষ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়।

আরও পড়ুন

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এ সময় আসামিগণ ব্যবসায়ী হাসান-এর ব্যবহৃত প্রাইভেটকারটি ভাংচুর করে।উক্ত ঘটনায় ভিকটিম ব্যবসায়ী হাসান ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন ওরফে স্যুটার মহিন হত্যা’সহ বিভিন্ন অপরাধে প্রায় ০৬ টি মামলার এজাহারভুক্ত আসামি।আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০১ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাজেদুর রহমান মহিন ওরফে সুটার মহিন (৪২),  থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে র‍্যাব  সর্বদা প্রস্তুত রয়েছে। জিরো টলারেন্স রক্ষায় র‍্যাব সর্বদা সোচ্চার।

ভোরের আকাশ/এনএস

ব্যবসায়ীকে গুলিকরে হত্যা

শেয়ার করুন: