শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই যানজট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছেড়েছেন বিপুলসংখ্যক মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট।

ঈদ উপলক্ষে সাধারণ সরকারি ছুটির দ্বিতীয় দিন মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা এখন অনেকটাই নিরিবিলি। সাধারণ সময়ে যেসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়, সেসব সড়কের অধিকাংশই ছিল প্রায় ফাঁকা।

বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাসে আসন ফাঁকা রেখেই চলাচল করতে হয়েছে। বাসের চালক ও হেলপাররা বলছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে বেশির ভাগ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেলের চলাচল ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

নির্ধারিত ভাড়ায় স্বস্তির ঈদযাত্রা: সেতুমন্ত্রী

গুলিস্তান-উত্তরা রুটে চলাচলকারী বাসের হেলপাররা জানান, অন্যসময় সকালে বাসে দাঁড়ানোরও জায়গা থাকে না। কিন্তু এখন যাত্রী অনেক কম। দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও বাস ভর্তি হচ্ছে না। ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এখন আগের মতো চাপ নেই।

সড়কে গাড়ির চাপ কম থাকায় অধিকাংশ সিগন্যালেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে তাদেরকে অতিরিক্ত চাপের মুখোমুখি হতে হয়নি।

ভোরের আকাশ/এম

ঈদের ছুটি

শেয়ার করুন: