মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত কয়েকজন

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলায় কাউন্টারের কয়েকজন কর্মচারী আহত হন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই যুবকের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। পরে ওই যুবকরা আরও কয়েকজনকে নিয়ে এসে হঠাৎ কাউন্টারে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় কাচ ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, আহত কর্মচারীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি করে এলাকা ত্যাগ করেন।
ভোরের আকাশ//হ.র