রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩

রাজধানীর গেণ্ডারিয়া সামিবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে।
আহতরা হলেন আশা আকতার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। আহতদের দাবি তারা সবাই পথচারী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব