শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছুটি শেষ, এবার ঢাকায় ফেরার পালা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দীর্ঘ ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছেন মানুষ। আজ শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন মানুষজন।

বাস থেকে নেমেই কেউ নিজ বাসার দিকে যাচ্ছেন আবার কেউ সরাসরি রওনা হচ্ছেন অফিসের পথে। আজ (শনিবার) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।  

ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

নওগাঁ থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে রওনা দিয়েছি। সকালে ভালো মতো পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আগামী কালকে অফিস আছে তাই আজকেই চলে এসেছি।

মশিউর রহমান নামে আরেক ব্যক্তি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কুড়িগ্রাম থেকে এসেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা রওয়ানা দিয়েছি, মাত্র গাড়ি থেকে নামলাম। টাঙ্গাইলে নাকি একটি দুর্ঘটনা হয়েছে। তার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি ছিল। পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যে কারণে কিছুটা দ্রুত এসেছি। তা না হলে আরও সময় লাগতো।

রাজধানীর গাবতলীর একজন বাস শ্রমিক বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি। আজ চাপ নেই বললেই চলে। যারা অফিস করবে তারা কেউ কেউ আজকে আসছেন। কালকে একটু চাপ থাকতে পারে। অনেকেই কিন্তু চলে এসেছে।

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণে সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।

গত ১৭ মার্চ থেকে শুরু হয় ৭ দিনের ঈদের ছুটি। এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি। আর তার পরের দুদিন অর্থাৎ গতকাল ও আজ সরকারি ছুটি।   

ভোরের আকাশ/আ.র
 

ঢাকায় ফেরা

শেয়ার করুন: