শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলায় এডিসি সুমন রেজা আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলায় এডিসি সুমন রেজা আহত
মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলায় এডিসি সুমন রেজা আহত

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে এক বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পান এবং তাকে আটক করার চেষ্টা করেন। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। এ সময় কারওয়ান বাজার থেকে আসা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করলে, ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় এডিসি সুমন রেজা অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: