শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর

প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

শনিবার (৩ মে) ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। 

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার পাশাপাশি আশেপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে। 

প্রশাসক আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ। 

প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। 

এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: