শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লাভ রোডের পাশের প্রধান সড়কে নেমে আসেন। শ্রমিকরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সময় বন্ধ রয়েছে।

আরও পড়ুন

স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও তারা বেশ কয়েকবার সড়ক অবরোধ করে। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

ভোরের আকাশ/ইউএম

শ্রমিকদের সড়ক অবরোধ

শেয়ার করুন: